News71.com
 Bangladesh
 28 Sep 19, 09:41 PM
 85           
 0
 28 Sep 19, 09:41 PM

ঢাবি অ্যালামনাইয়ের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত॥

ঢাবি অ্যালামনাইয়ের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত॥

নিউজ ডেস্কঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিকেল থেকে সন্ধ্যা জুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর সুরের মূর্ছনা, সাবেকদের গুঞ্জরণে অনুষ্ঠানটি ধারণ করে এক ভিন্ন আবহ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তিনি। একই দিনে জন্মেগ্রহণ করেছিলেন বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানটি পায় আরেক মাত্রা। প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে উপস্থিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, অ্যালামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন, ডাকসুর সাবেক জিএস ডা. মোশতাক হোসেন, অ্যালামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি রকীবউদ্দীন আহমেদ, অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি একে আজাদ, মহাসচিব রঞ্জন কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন