News71.com
 Bangladesh
 28 Sep 19, 07:09 PM
 80           
 0
 28 Sep 19, 07:09 PM

মহাসড়কে টোল আদায়ের কাজ শুরু॥  

মহাসড়কে টোল আদায়ের কাজ শুরু॥   

নিউজ ডেস্কঃ মহাসড়কে টোল আদায়ের প্রক্রিয়া শুরু করেছে সড়ক পরিবহন ও সেতু বিভাগের আওতাধীন সড়ক-মহাসড়ক বিভাগ। ইতোমধ্যেই সড়ক বিভাগের প্রধান প্রকৌশলীকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। সড়ক ও জনপথ অধিদফতরের আওতায় থাকা সড়কের পরিমাণ ২১ হাজার ৫৯৫ কিলোমিটারের মধ্যে ৩ হাজার ৯০৬ কিলোমিটার জাতীয় মহাসড়ক। এরমধ্যে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-খুলনা ও ঢাকা-রংপুর—এই চার মহাসড়কে সরকার টোল আদায়ের প্রক্রিয়া শুরু করেছে। সড়ক রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজের এই টোলের টাকা ব্যবহৃত হবে। এই টাকা আলাদা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। সড়ক বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র জানায়, শুরুতে দেশে চার লেনের মহাসড়কে টোল আদায় করা হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে ছয় লেন ও আট লেনের মহাসড়কে টোল বসবে। মহাসড়কগুলোর কোন কোন জায়গায়, কয় ধাপে, কী পরিমাণ টোল আদায় করা হবে, সেসব বিষয়ের কাজ চূড়ান্ত করার পর মাঠ-পর্যায়ের কাজে হাত দিতে চান সংশ্লিষ্টরা।মহাসড়কগুলোয় যানবাহনের জন্য টোল হার কেমন হবে—জানতে চাইলে পরিকল্পনা মন্ত্রী জানান, সব কিছু চূড়ান্ত করার পরেই টোলের হার নির্ধারণ করা হবে। জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান বলেন, প্রক্রিয়াটি সবে শুরু হয়েছে। এখনও মিডিয়ায় বলার মতো কিছু হয়নি। সময় হলে সবই জানবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন