
নিউজ ডেস্কঃ নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে উভয় প্রান্তে ঘাটে পারের অপেক্ষায় রয়েছে বহু সংখ্যক গাড়ি। শনিবার ভোর ৫টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, নাব্যতা সংকটের কারণে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কয়েকদিন ধরেই এই নৌরুটে নাব্যতা সংকট চলমান রয়েছে। পর্যাপ্ত গভীরতা না থাকায় ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।