
নিউজ ডেস্কঃ শরতের আকাশে সাদা মেঘের ভেলা, জমিনে শুভ্র কাশফুল মাথা দুলিয়ে নাচে। আপাতদৃষ্টিতে সব কিছুই সুন্দর ও দৃষ্টিনন্দন মনে হলেও কোথায় জানি একটা অপূর্ণতা থেকেই যায়। ঢাকে কাঠি পড়লেই, ঝিংকু নাকুর ঝিংকু নাকুর আওয়াজ কানে আসতেই শরতের ষোলকলা পূর্ণ হয়। বোঝা যায়, আজ মহালয়া। দেবী দুর্গার প্রারম্ভিক বন্দনা আর উলু ধ্বনি, প্রতিধ্বনিত হয় বাংলার আকাশ-বাতাস, নদীর জলের মতো পরিষ্কার জানিয়ে দেয়, আজ থেকে শারদীয় দুর্গাপূজার প্রারম্ভিকতা হলো।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ছয়টা থেকে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে সনাতন সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে দেবী দুর্গার মর্তে আগমন উপলক্ষে করা হয় ত্রস্ত বন্দনা। এই গীতি আলেক্ষ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমপি, বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন বংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমবায় সম্পাদক সুজিত রায় নন্দি। কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাশ বলেন, "ভারতের বাইরে এত বড় আয়োজন আর ভাবগাম্ভীর্যে মহালয়ার অনুষ্ঠান দেখলাম। আমি আসলে আবেগ আপ্লুত।"