News71.com
 Bangladesh
 28 Sep 19, 10:03 AM
 60           
 0
 28 Sep 19, 10:03 AM

হয় মন্ত্রীত্ব নাও অথবা নিজের মৃত্যুকে বেছে নাও॥ তাজউদ্দিনকে বলেছিল খুনীরা

হয় মন্ত্রীত্ব নাও অথবা নিজের মৃত্যুকে বেছে নাও॥ তাজউদ্দিনকে বলেছিল খুনীরা

নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ৯৪ তম জন্মদিন উপলক্ষে ২৩ জুলাই তার জন্মস্থান কাপাসিয়ায় একটি স্মরণসভা হয়েছিলো। আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সোহেল তাজ একটি পোস্টের মাধ্যমে ওইদিনের সেই বক্তব্য শেয়ার করেন। সোহেল তাজের এই পোস্টটি নিউজ৭১ এর পাঠকদের উদ্দেশ্যে হুবুহু তলে ধরা হলো। শহীদ তাজউদ্দিনের জন্মদিনে তার জন্মস্থানে দাড়িয়ে পিতাকে স্মরন করে সোহেল তাজ বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যরা বিপথগামী কিছু সেনা সদস্যদের হাতে নির্মমভাবে খুন হওয়ার পর, সেসময় জেলে বন্দি থাকা আমার বাবাসহ জাতীয় চার নেতা কে বলা হয়েছিলো মন্ত্রিত্ব নাও অথবা নিজেদের মৃত্যুকে বেছে নাও।

সেদিন আমার বাবাসহ জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশ তথা বাঙালি জাতির সাথে বেইমানি করেনি। তারা মন্ত্রিত্ব গ্রহণ না করে, সেদিন দেশের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করেছিলেন আমার বাবাসহ জাতীয় নেতৃবৃন্দ। বাবার মতো আমরা ভাইবোনেরা প্রয়োজনে জীবন দিবো, তবু কোনো দুর্নীতির সাথে আপোস করবো না। আপনাদের সাংসদ সিমিন হোসেন রিমি আমারই বোন অর্থাৎ তাজউদ্দিন পরিবারের একজন সদস্য। তাই আমার বোন সংসদ সদস্য থাকা মানেই আমি থাকা।

সোহেল তাজ আরও বলেন ক্যান্সার যেমন একজন মানুষকে আস্তে আস্তে তার পুরো দেহ শেষ করে দেয়, ঠিক তেমনি দুর্নীতি ও একটি জাতিকে ক্রমান্বয়ে শেষ করে দেয়। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে অবশ্যই দুর্নীতিকে না বলতে হবে। ছেলে-মেয়েদেরকে ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু ও তাজউদ্দীন আহমেদসহ জাতীয় নেতাদের আদর্শে অনুপ্রাণিত করতে হবে। তাদেরকে আদর্শের গল্প শোনাতে হবে। আদশ বান লোকের জীবনী তাদের সামনে আলোচনা করতে হবে। তাহলে তারা মাদকের ভয়াবহতা থেকে মুক্ত হয়ে দেশকে ভালবাসবে এবং নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন