News71.com
 Bangladesh
 27 Sep 19, 10:53 PM
 110           
 0
 27 Sep 19, 10:53 PM

নিউইয়র্কে হাসিনা-মোদি সাইড লাইন বৈঠক॥

নিউইয়র্কে হাসিনা-মোদি সাইড লাইন বৈঠক॥

নিউজ ডেস্কঃ চলমান ৭৪তম জাতিসংঘ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিশ্ব নেতৃবৃন্দ । আজ জাতিসংঘ সম্মেলনের ফাঁকেই সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সময় আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে (নিউইয়র্ক স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা) অনুষ্ঠিত হবে এই বৈঠক। কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, বৈঠকে দ্বিপক্ষীয় সব বিষয়ের সঙ্গে চলমান এনআরসি (ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জাতীয় নাগরিকপঞ্জি) ইস্যুতে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। রোহিঙ্গা ইস্যুতেও ভারতের সক্রিয় সমর্থন চাইবে ঢাকা।


এছাড়া দুই প্রধানমন্ত্রীর বৈঠকে অভিন্ন নদীর পানি বণ্টন, সমুদ্র অর্থনীতি, বাণিজ্য, যোগাযোগ, প্রতিরক্ষা খাতসহ একাধিক ইস্যু গুরুত্ব পেতে পারে। দেশি-বিদেশি গণমাধ্যম থেকে জানা যাচ্ছে, এনআরসি ইস্যুতে ভারতের মন্ত্রী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা প্রতিদিনই মন্তব্য করছেন। ভারতের জনপ্রতিনধিদের মন্তব্যে বাংলাদশের নামও জড়ানো হচ্ছে।আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, এনআরসি ইস্যুতে দুই দেশের মধ্যে এখনই রাজনৈতিক আলোচনা করা প্রয়োজন। সেই সঙ্গে ভবিষ্যত ঝামেলা এড়াতে ঢাকাকে এখন থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন