News71.com
 Bangladesh
 27 Sep 19, 10:51 PM
 108           
 0
 27 Sep 19, 10:51 PM

ক্যাসিনো মালিকরা কাকে মাসোয়ারা দেয় তা খতিয়ে দেখা হচ্ছে॥ওবায়দুল কাদের

ক্যাসিনো মালিকরা কাকে মাসোয়ারা দেয় তা খতিয়ে দেখা হচ্ছে॥ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ ক্যাসিনো মালিকরা কোন দলের সঙ্গে যুক্ত এবং কোন কোন নেতাকে কত টাকা মাসোয়ারা দেয়, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থানে রয়েছেন। অপরাধীরা যে দলেরই হউক না কেন অপরাধ প্রমাণিত হলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ-শহরে ১৩নং সেক্টরের ভোলানাথপুর এলাকায় ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে যত গাড়ি আছে তত চালক নেই। যত চালক আছে তত দক্ষ চালক নেই। বেসরকারিভাবে যে ড্রাইভার্স ট্রেনিং সেন্টার গড়ে উঠছে তা সড়ক পরিবহন খাতের জন্য একটি সুসংবাদ। এ ধরনের ড্রাইভার্স ট্রেনিং সেন্টার বাংলাদেশে আরও প্রয়োজন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন