News71.com
 Bangladesh
 27 Sep 19, 10:43 PM
 112           
 0
 27 Sep 19, 10:43 PM

ক্যাসিনোয় জড়িতদের দেশত্যাগ ঠেকাতে বেনাপোলে সতর্কতা॥

ক্যাসিনোয় জড়িতদের দেশত্যাগ ঠেকাতে বেনাপোলে সতর্কতা॥

নিউজ ডেস্কঃ ক্যাসিনো সংশ্লিষ্টরা কোনোভাবেই যেন বেনাপোল দিয়ে দেশত্যাগ করতে না পারেন, সেজন্য চেকপোস্ট ইমিগ্রেশন ও সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে সতর্কতার বিষয়টি ইমিগ্রেশন ও বিজিবি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন খান পাঠান জানান, ঢাকা পুলিশের এসবি (স্পেশাল ব্রাঞ্চ) থেকে তাদের কাছে একটি নির্দেশনা এসেছে। যুবলীগের ইসমাইল চৌধুরী সম্রাট ও ৯ নেপালিয়ন নাগরিক যেন কোনোভাবেই দেশত্যাগ করতে না পারেন, সেজন্য বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া প্রতিদিন নতুন নতুন আরও নামের তালিকা আসছে বলেও জানান তিনি। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা ও ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, সৈনিকরা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন