News71.com
 Bangladesh
 27 Sep 19, 10:40 PM
 66           
 0
 27 Sep 19, 10:40 PM

কুমিল্লায় শিবির-পুলিশে সংঘর্ষ॥

কুমিল্লায় শিবির-পুলিশে সংঘর্ষ॥

নিউজ ডেস্কঃ কুমিল্লায় পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষের খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরে জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ভারেল্লা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৯টি ককটেল, বিপুল পরিমাণ জেহাদি লিফলেট ও ব্যানার-ফেস্টুন উদ্ধার করেছে পুলিশ। বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, শাহ ইসরাইল কামিল মাদরাসার পেছনের একটি ঘরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার জন্য একত্রিত হয়েছে- গোপন সূত্রে এমন খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় শিবির কর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।


বিষয়টি থানায় জানানোর পর অতিরিক্ত ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে যাই। তখন শিবির কর্মীরা আমাদের লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করতে থাকে। এতে এএসআই দেলোয়ার ও কনস্টেবল মাহবুবসহ ৫ পুলিশ আহত হয়। তিনি আরও জানান, আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ অবস্থায় বায়েজীদ নামে এক শিবির কর্মীকে আটক করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সে দেবিদ্বার উপজেলার মহেষপুর গ্রামের শাহনুরের ছেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন