News71.com
 Bangladesh
 27 Sep 19, 10:32 PM
 77           
 0
 27 Sep 19, 10:32 PM

রাজধানীর তুরাগে বাসচাপায় পথচারী নিহত॥

রাজধানীর তুরাগে বাসচাপায় পথচারী নিহত॥

নিউজ ডেস্কঃ রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় বাসচাপায় শফি উদ্দিন মুন্সি (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, পরিবারের সঙ্গে রাজধানীর সায়দাবাদে থাকতেন শফি উদ্দিন। শুক্রবার দুপুরে বাসা থেকে বের হন তিনি। দুপুর ১টার দিকে কামারপাড়া বাসস্ট্যান্ডে হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন