News71.com
 Bangladesh
 27 Sep 19, 10:31 PM
 89           
 0
 27 Sep 19, 10:31 PM

বশেমুরবিপ্রবিতে উপাচার্যের কুশপুত্তলিকা দাহ॥

বশেমুরবিপ্রবিতে উপাচার্যের কুশপুত্তলিকা দাহ॥

নিউজ ডেস্কঃ উপাচার্যের পদত্যাগের দাবিতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলন নবম দিন পার করেছে। ধারাবাহিক এ আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্ত্বরে উপাচার্যের কুশপুত্তলিকা দাহ, ক্যাম্পাসে লালকার্ড প্রদর্শন এবং রাতে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘ছি ছি ছি ছি এ কেমন ভিসি’ ‘লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে’ ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ ‘ধরি ধরি ধরি না, ধরলে পরে ছাড়ি না’ এমন উপাচার্য বিরোধী বিভিন্ন শ্লোগান দেন। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘এখন একমাত্র ভরসা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত।’ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের বিভিন্ন অপকর্ম, দুর্নীতি, ভর্তি ও নিয়োগ বাণিজ্য, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে অনিয়ম, নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর আগে, অনশনের পাশাপাশি বৃহস্পতিবার চোখে কালো কাপড় বেঁধে উপাচার্যের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন