News71.com
 Bangladesh
 27 Sep 19, 06:53 PM
 88           
 0
 27 Sep 19, 06:53 PM

রোহিঙ্গা সমস্যা সমাধানে বহুমাত্রিক চাপ দরকার॥ ড. ইমতিয়াজ

রোহিঙ্গা সমস্যা সমাধানে বহুমাত্রিক চাপ দরকার॥ ড. ইমতিয়াজ

নিউজ ডেস্কঃ শুধু আন্তর্জাতিক চাপ নয়, রোহিঙ্গা সমস্যা সমাধানে বহুমাত্রিক চাপ দরকার’, বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে ‘রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন’ বিষয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা বলেন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এ সময় রোহিঙ্গা ইস্যুটিকে আন্তর্জাতিক উল্লেখ করে তিনি বলেন, ‘রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি এবার ছিল পরিকল্পিত গণহত্যা। যে মুহূর্তে একটি দেশ গণহত্যা করে তখন সেটি আর দ্বিপক্ষীয় থাকে না, আপনা-আপনিই আন্তর্জাতিক হয়ে যায়।’ অনুষ্ঠানে চীনে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জনাব মুন্সী ফয়েজ আহমদ বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারের প্রতি রয়েছে আস্থা ও বিশ্বাসের সংকট। কারণ, তারা বারবার মিয়ানমার কর্তৃক নির্যাতিত হয়েছে।’ রোহিঙ্গাদের পুনর্বাসন সমস্যা সমাধানকল্পে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সংস্থাসহ আঞ্চলিক দেশগুলোকে নিয়ে যৌথ জোট গঠন করে রোহিঙ্গাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন