News71.com
 Bangladesh
 27 Sep 19, 06:52 PM
 80           
 0
 27 Sep 19, 06:52 PM

নারী কেলেঙ্কারিতে জড়িত জামালপুরের ডিসি কবীর সাময়িক বরখাস্ত॥

নারী কেলেঙ্কারিতে জড়িত জামালপুরের ডিসি কবীর সাময়িক বরখাস্ত॥

নিউজ ডেস্ক: সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে জামালপুরের ওএসডি হওয়া জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে। এর আগে এক নারী সহকর্মীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় তাকে ওএসডি করা হয়েছিল। বুধবার (২৫ সেপ্টেম্বর) তাকে সাময়িক বরখাস্ত করা হলেও সেটি শুক্রবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশ পায়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আহমেদ কবিরের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে। তাকে বরখাস্ত করা হয়েছে প্রধানমন্ত্রী দেশে ফিরলে ফাইল অনুমোদনের জন্য পাঠান হবে।' এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগ) মো. মনির উদ্দিন জানিয়েছেন, 'সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮' অনুযায়ী জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মাধ্যমে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া শুরু হয়ে গেছে। এরপর বিধি অনুযায়ী অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন