News71.com
 Bangladesh
 27 Sep 19, 01:49 PM
 110           
 0
 27 Sep 19, 01:49 PM

সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীত হবে॥ওবায়দুল কাদের  

সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীত হবে॥ওবায়দুল কাদের   

নিউজ ডেস্কঃ সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন করা হবে বলে জানিয়েছন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘মূল চার লেন সড়কের পাশে ছোট যানবাহনের জন্য আরও দুটি সার্ভিস লেন হবে। ফান্ডিংয়ের অভাবে আগে থেকে কাজ শুরু করা যায়নি। এবার ছয় লেন করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ফান্ড দেবে। কাজের অগ্রগতি খুব দ্রুত হবে।’ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেটে সড়ক জোন অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


ক্যাসিনোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্যাসিনোর টাকার ভাগ যারা পেয়েছে, তারা আওয়ামী লীগ কিংবা অন্য দলের অথবা পুলিশ প্রশাসনের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না। ক্যাসিনোর সঙ্গে জড়িত কাউকে ছাড় না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’ এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন