News71.com
 Bangladesh
 27 Sep 19, 01:43 PM
 102           
 0
 27 Sep 19, 01:43 PM

ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করল ডাকসু ।।

ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করল ডাকসু ।।

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে ডাকসু। বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’র (ডাকসু) কার্যালয়ে তৃতীয় কার্যকরী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর প্ল্যাটফর্ম পরিবেশ পরিষদ ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। এবার ডাকসু থেকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধের সিদ্ধান্তটি আসলো। প্রশাসনের কাছে আহ্বান জানানো হয়েছে যাতে ডাকসুর গঠনতন্ত্রে এই বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়। পাশাপাশি সিনেট ও সিন্ডিকেটে উত্থাপন করা হয়। ডাকসুর এ সিদ্ধান্তের মাধ্যমে ৭২ এর সংবিধানের যে মৌলিক বিষয়গুলো ছিল তা পুনর্বহালের শুভসূচনা হলো। আশা করা যাচ্ছে আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যায় জাতীয় রাজনীতিতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে চেতনা সেটির বাস্তবায়ন হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন