
নিউজ ডেস্কঃ মেডিকেল ভর্তি পরীক্ষা কেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ থাকবে। পরীক্ষায় নকল ঠেকাতে বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১১ অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে। সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, একটি ভালো মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সব দিক থেকে প্রস্তুতি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক লাখ পরীক্ষার্থীর একদিনে পরীক্ষা নেওয়ার অভিজ্ঞতা আছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো সমস্যা হবে না। পুলিশের সিনিয়র অফিসাররা মাঠে থাকবেন। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন তিনি।