News71.com
 Bangladesh
 27 Sep 19, 01:33 PM
 66           
 0
 27 Sep 19, 01:33 PM

ধানমন্ডিতে বনসাইয়ের নান্দনিক প্রদর্শনী ।।

ধানমন্ডিতে বনসাইয়ের নান্দনিক প্রদর্শনী ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডির উইমেন ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে শুরু হয়েছে বাংলাদেশ বনসাই সোসাইটি (বিবিএস) আয়োজিত চারদিনের বনসাই প্রদর্শনী। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে ৭০ প্রজাতির প্রায় ৩৫০টি বনসাই প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলছে। নিয়মিত প্রদর্শনী ও প্রশিক্ষণের আয়োজন করে আসা সংগঠনটি এবার আয়োজন করল ২১তম। প্রদর্শনীতে দেশি হিজল, তমাল, কামিনী, চন্দন, মাধবী, পাকুড়, অর্জুন, রেইনট্রি ছাড়াও রয়েছে বহু বিদেশি প্রজাতির বনসাই। এর মধ্যে আছে প্রেমনা, ফুকেন টি, চায়না বট, জুনিপার ইত্যাদি। একেকটি বনসাইয়ের দাম ৫০০ থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত। তবে দুই থেকে তিন হাজার টাকা দামের বনসাইয়ের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন