
নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউনিসেফ ভবনে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ সম্মানজনক পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন সংস্থাটির নির্বাহী পরিচালক হেনরিটা ফোর। সম্মাননা পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার দেশবাসী এবং বাংলাদেশ ও সারাবিশ্বের শিশুদের জন্য উৎসর্গ করেন। তরুণদের দক্ষতা উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে বলে তিনি জানান, এবং বলেন প্রতি বছর প্রায় ২০ লাখ যুবক বাংলাদেশের শ্রমবাজারে প্রবেশ করছে। তিনি আরো বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বেকার এবং অপ্রশিক্ষিত যুবকদের মানবসম্পদে রূপান্তর করার একটি প্রকল্প হাতে নিয়েছে। কেউ যেন পেছনে পড়ে না থাকে, তা নিশ্চিত করার লক্ষ্য ধরে সরকারের উন্নয়ন পরিকল্পনা সাজানোর কথাও তুলে ধরেন তিনি।