News71.com
 Bangladesh
 27 Sep 19, 01:25 PM
 68           
 0
 27 Sep 19, 01:25 PM

জাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির বিচার না পেয়ে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা॥

জাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির বিচার না পেয়ে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা॥

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেও কোন সুরাহা না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ভুক্তভোগী ছাত্রী। অভিযুক্ত শিক্ষকের নাম সানোয়ার সিরাজ। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক। গেলো সোমবার রাতে মানসিকভাবে বিপর্যস্ত ছাত্রী অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী ছাত্রীকে সাভারের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করানো হয়।


এদিকে, ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে গত ১৯ সেপ্টেম্বর বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেয় ছাত্রী। যেখানে বলা হয়েছে, ছাত্রীকে দীর্ঘ দেড় বছরে ধরে নানা কৌশলে যৌন হয়রানি করে আসছিলো অভিযুক্ত ঔই শিক্ষক। পরে লিখিত অভিযোগটি গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে হস্তান্তর করা হয়েছে। যৌন নিপীড়ন বিরোধী সেল থেকে জানানো হয় ইতিমধ্যে ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এদিকে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন