News71.com
 Bangladesh
 27 Sep 19, 01:22 PM
 54           
 0
 27 Sep 19, 01:22 PM

ঘাসের বস্তায় মিলল সাড়ে চার লাখ টাকা ।।

ঘাসের বস্তায় মিলল সাড়ে চার লাখ টাকা ।।

নিউজ ডেস্কঃ ফেনীর পরশুরামে ঘাসের বস্তায় সাড়ে ৪ লাখ টাকা সহ রতন চন্দ্র সরকার (৫৫) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। আটক রতন সরকার পরশুরাম পৌর এলাকার সতিস চন্দ্র সরকারের ছেলে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পরশুরাম বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সকাল সাড়ে ৯টার দিকে বিলোনিয়ার বাউর পাথর থেকে টাকাসহ তাকে আটক করা হয়। পরশুরাম বিজিবির ক্যাম্পের হাবিলদার মো. রফিকুল ইসলাম জানান, সকালে ঘাসের বস্তায় সাড়ে ৪ লাখ টাকা সহ সীমান্তবর্তী গ্রাম বাউরপাথর থেকে তাকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে, মাদক কিনতে সীমান্ত দিয়ে এই টাকা ভারতে পাচারের চেষ্টা করেছিলেন তিনি। এই রতন চন্দ্র সরকার ওই এলাকার একজন চিহ্নিত মাদক চোরাকারবারী বলে এলাকাবাসী জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন