News71.com
 Bangladesh
 26 Sep 19, 07:23 PM
 84           
 0
 26 Sep 19, 07:23 PM

বুকের হাড় এবং পা না কেটে দেশে প্রথম সফলভাবে বাইপাস সার্জারি সম্পন্ন

বুকের হাড় এবং পা না কেটে দেশে প্রথম সফলভাবে বাইপাস সার্জারি সম্পন্ন

নিউজ ডেস্কঃ বুকের হাড় এবং পা না কেটে সফলভাবে বাইপাস সার্জারি করলেন জাতীয় হৃদরোগ হাসপাতালে ডা: আশ্রাফুল হক সিয়াম। তাঁর নেতৃত্বে একদল তরুণ চিকিৎসক এই প্রথম বুকের হাড় এবং পা না কেটে বাইপাস সার্জারি করতে সক্ষম হয়েছেন। জানা যায়, ঢাকার ধামরাইয়ের আলামিন (৫০) গত ১২ সেপ্টেম্বর হার্টের দুইটি ব্লক নিয়ে জাতীয় হৃদরোগ হাসপাতালে সহকারী অধ্যাপক ডা: আশ্রাফুল হক সিয়ামের অধীনে সার্জারি বিভাগে ভর্তি হন। সাধারণত বাইপাস সার্জারিতে বাইপাস করার জন্য পা কেটে শিরা নেওয়া হয় এবং তা বুক কেটে হার্টে গ্রাফট দেওয়া হয়। কিন্তু এই ক্ষেত্রে বুকের হাড় এবং পা না কেটে MICS-CABG Ges EVH পদ্ধতিতে এই কাজটি করা হয়েছে। এটা একটি নতুন পদ্ধতি এর ফলে পায়ের কাটা ছিড়া কম হয়, ব্যথা কম থাকে, ক্ষত স্থানে দাগ থাকে না, ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম থাকে এবং রোগী দ্রুত হাঁটা চলা করতে পারে। এই অপারেশন সম্পর্কে বিভাগীয় প্রধান প্রফেসর ডা: রামপদ সরকার বলেন, এই প্রথম বাংলাদেশে এ ধরনের অপারেশন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসাপাতালে সরকারি ব্যবস্থাপনায় হল। এটা কার্ডিয়াক সার্জারির জন্য অত্যন্ত সুসংবাদ। এর ফলে এ দেশের রোগীদের বিদেশে যাওয়া প্রবণতা কমবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন