News71.com
 Bangladesh
 26 Sep 19, 07:23 PM
 52           
 0
 26 Sep 19, 07:23 PM

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর ও তাদের নিয়ন্ত্রণে আর্মড পুলিশ ব্যাটালিয়নঃ স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর ও তাদের নিয়ন্ত্রণে আর্মড পুলিশ ব্যাটালিয়নঃ স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর কবে হবে- এ প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, প্রধানমন্ত্রী দেশের বাইরে আছেন, তিনি এসে যেভাবে নির্দেশনা দেবেন, সেভাবে কাজ হবে। তবে, এটা নির্ভর করে এখানে যারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিওর প্রতিনিধি রয়েছেন, তাদের ওপর। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথাবার্তা বলে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি বিশেষ ইউনিট হচ্ছে। এ সংক্রান্ত কাগজপত্র এখন আমার হাতে, এটা নিয়ে দ্রুত কাজ করছি। তারা রোহিঙ্গাদের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। তুরস্কের প্রেসিডেন্ট রোহিঙ্গাদের জন্য ক্যাম্প করতে জায়গা চেয়েছেন, এ বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নিয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কে অনেক জায়গা আছে। তারা সেখানে নিয়ে গেলে আমরা সবসময় ওয়েলকাম করবো। সৌদিসহ সব দেশেই জায়গা রয়েছে। তারা যদি নিয়ে যায়, আমরা এপ্রিশিয়েট করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন