
নিউজ ডেস্কঃ গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে একটি শব্দে ভুল ছিল। যার দরুণ অনেক শিক্ষার্থী প্রশ্নটি বুঝতে পারেননি। এ কারণে পরীক্ষা চলাকালে সময় নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন শিক্ষার্থীরা। প্রশ্নপত্রে ভুলের খেসারত হিসেবে অংশগ্রহণকারী সব পরীক্ষার্থী ৩ নম্বর পাবেন বলে জানিয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন এবং ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী তোফায়েল আহমেদ চৌধুরী। তিনি বলেন, শিক্ষার্থীদের স্বার্থ চিন্তা করেই আমাদের এ সিদ্ধান্ত। ওই ভুলের জন্য পরীক্ষার্থীরা প্রত্যেকে ৩ নম্বর করে পাবেন।