
নিউজ ডেস্কঃ রাজধানীর খিলক্ষেত এলাকার ফুটপাত ও সড়ক থেকে প্রায় ছয় শতাধিক অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হামিদ মিয়া এবং জুলকার নায়নের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অন্যদিকে রাজধানীর কারওয়ান বাজারের একইভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় তিন শতাধিক অস্থায়ী দোকান, শেড, ফুটপাতের উপর নির্মিত স্থাপনা ইত্যাদি উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম এবং সাজিদ আনোয়ারের এ অভিযানে নেতৃত্ব দেন। উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, কারওয়ান বাজারের এই রাস্তাগুলো অনেক প্রশস্ত। এগুলো অবৈধ দখলমুক্ত করা গেলে ফার্মগেট থেকে রেল ক্রসিংয়ের পাশ দিয়ে এ সব রাস্তা ব্যবহার করে যানজট অনেক কমানো যাবে।