News71.com
 Bangladesh
 26 Sep 19, 06:54 PM
 54           
 0
 26 Sep 19, 06:54 PM

দুস্থ মানুষের সেবায় লায়ন্সের প্রায় ৩ হাজার কর্মী ।।

দুস্থ মানুষের সেবায় লায়ন্সের প্রায় ৩ হাজার কর্মী ।।

নিউজ ডেস্কঃ লায়ন্স জেলা ৩১৫-বি৪ ৯১টি ক্লাবের মাধ্যমে ২ হাজার ৭০০ সদস্য দুস্থ মানুষের সেবায় কাজ করছে বলে জানিয়েছেন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক এমজেএফ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নগরের জামালখানে চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। কামরুন মালেক বলেন, ২২ বছর আগে লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। এটি একমাত্র জেলা, যা ঢাকার বাইরে কর্মকাণ্ডের ব্যাপ্তি ঘটিয়ে ৯১টি ক্লাবের মাধ্যমে দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে। এছাড়াও কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে একটি স্বতন্ত্র লিও জেলা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লিও জেলায় প্রায় ১ হাজারের অধিক লিও সদস্য ৩৮টি ক্লাবের মাধ্যমে সেবামূলক কাজে লায়নদের সহযোগিতা করছে।

তিনি বলেন, প্রতি বছর প্রত্যেক গভর্নর সেবা কর্মকাণ্ড পরিচালনায় একটি কল প্রদান করে থাকেন। আমি ২০১৯-২০২০ সেবাবর্ষ হিসেবে ঘোষণা করেছি। এ ঘোষণাকে সামনে রেখে মানবকল্যাণে সেবা কর্মকাণ্ড পরিচালনা করছি। সীমিত সময়ের মধ্যে লায়ন্স জেলা ৩১৫-বি৪ কিছু কর্মকাণ্ড ও প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে ‘হাসির তরে সেবা’, ‘সময়ের সাথে সেবার মাঝে’, ‘আই ইনস্টিটিউট প্রতিষ্ঠা’, ‘সিএলএফ কমপ্লেক্স মাস্টারপ্ল্যান’, ‘ওয়ান ক্লাব ওয়ান চাইল্ড’, ‘অন্ধত্ব দূরীকরণ’, ‘ডিটিই ক্যাম্প’, ‘ক্ষুধা নিবারণ’, ‘ডায়াবেটিস সচেতনতা’, ‘তরুণদের জন্য কার্যক্রম’ প্রমুখ। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রেস কনফারেন্স কমিটির চেয়ারম্যান শাহেদুল ইসলাম চৌধুরী ও সঞ্চালনা করেন সেক্রেটারি লায়ন হাসান আকবর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন