News71.com
 Bangladesh
 26 Sep 19, 06:54 PM
 57           
 0
 26 Sep 19, 06:54 PM

পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে উৎসাহী করার আহ্বান ।। পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী

পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে উৎসাহী করার আহ্বান ।। পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী

নিউজ ডেস্কঃ বিদেশি পর্যটকদের বাংলাদেশ ভ্রমণ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। এদেশে রয়েছে বিশ্বের দীর্ঘ সমুদ্রসৈকত ও ম্যানগ্রোভ বন। এছাড়া এখানকার বন, হাওর, চা বাগান, পাহাড়পুর বিহার, সোয়াম্প ফরেস্ট, সিলেটের মাজার ও বাগেরহাটের মসজিদ অনিন্দ্যসুন্দর প্রকৃতি। এসব প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থাপনা পর্যটকদের বিমোহিত করবে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ৮ম এশিয়ান পর্যটনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহবুব আলী বলেন, বিদেশি পর্যটকদের অনুরোধ করবো, বাংলাদেশ ভ্রমণ করতে আসুন। এদেশের পর্যটন আপনাদের আনন্দ দেবে। আয়োজকরা জানান, আন্তর্জাতিক এ মেলায় সাতটি দেশের ৫৩টি পর্যটন সংস্থার ১১৫টি স্টল অংশ নিয়েছে। মাসিক পর্যটন বিচিত্রা আয়োজিত এ মেলা আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় টিকিট কেটে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন