News71.com
 Bangladesh
 26 Sep 19, 06:53 PM
 57           
 0
 26 Sep 19, 06:53 PM

বিপুল মদ-বিয়ার উদ্ধার ।। ফু-ওয়াং ক্লাব সিলগালা

বিপুল মদ-বিয়ার উদ্ধার ।। ফু-ওয়াং ক্লাব সিলগালা

নিউজ ডেস্কঃ রাজধানীর তেজগাঁও এলাকার ফু-ওয়াং ক্লাব থেকে রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও বিয়ার উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এবার ক্লাবটি সিলগালা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান বলেন, এবার ক্লাবটি সিলগালা করে দেওয়া হবে। এর আগে ওই ক্লাবে বিপুল পরিমাণ মদ ও বিয়ার পাওয়া যায় বলে নিশ্চিত করে র‍্যাব । তবে উদ্ধার করা মাদকের পরিমাণ অনুমোদনের মধ্যে কি-না, তা যাচাইয়ের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ক্লাবে ডাকে সংস্থাটি।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তা নেওয়ার বিষয়টি জানানো হয়। তখন র‍্যাব জানায়, ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকের সন্ধান পাওয়া গেছে। অভিযানের এ পর্যায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আসবেন। তারা অননুমোদিত মাদকের বিষয়টি পরীক্ষা করে জানাবেন। তারপর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। অবশ্য দু’দিন আগে গত সোমবার (২৩ সেপ্টেম্বর) ক্লাবটিতে অভিযান চালিয়েছিল পুলিশ। সেদিনের অভিযানে ওই ক্লাবে ক্যাসিনো কিংবা কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে জানানো হয়। পুলিশের অভিযানের দু’দিন পর বুধবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে ক্লাবটিতে অভিযান শুরু করে র‍্যাব । প্রায় দুই ঘণ্টা অভিযান শেষে রাত ২টার দিকে ক্লাবটি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করার কথা জানান র‍্যাবের এএসপি মিজানুর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন