News71.com
 Bangladesh
 26 Sep 19, 06:46 PM
 73           
 0
 26 Sep 19, 06:46 PM

১ অক্টোবর থেকে সরকারি চাকরি আইন কার্যকর॥

১ অক্টোবর থেকে সরকারি চাকরি আইন কার্যকর॥

নিউজ ডেস্কঃ সরকারি চাকরি আইন, ২০১৮ আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বহুল আলোচিত এ আইনে ফৌজদারি মামলায় সরকারি কর্মচারীকে গ্রেফতার করতে হলে আগে থেকে অনুমতি নিতে হবে বলে উল্লেখ রয়েছে। ২০১৮ সালের ১৪ নভেম্বর সরকারি চাকরি আইনের গেজেট জারি হয়। এরআগে ২০১৮ সালের ২০ আগস্ট মন্ত্রিসভায় অনুমোদন এবং ২৪ অক্টোবর জাতীয় সংসদে পাস হয়।

এই আইন কার্যকর হলে ১৯৭৪ সালের অবসর আইন, ১৯৭৫ সালের চাকরি (পুনর্গঠন ও শর্তাবলী) আইন, ১৯৮৯ সালের সরকারি কর্মচারী (বিশেষ বিধান) অধ্যাদেশ, সরকারি কর্মচারী, ১৯৮২ সালের গণকর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) অধ্যাদেশ, ১৯৮৫ সালের গণকর্মচারী (চাকরিচ্যুতি) অধ্যাদেশ এবং ২০১৬ সালের উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্তীকরণ আইন বাতিল হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন