News71.com
 Bangladesh
 26 Sep 19, 12:58 PM
 92           
 0
 26 Sep 19, 12:58 PM

নরসিংদীর পলাশে চিহ্নিত মাদক কারবারির মৃত্যু ॥ পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ

নরসিংদীর পলাশে চিহ্নিত মাদক কারবারির মৃত্যু ॥ পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ

নিউজ ডেস্কঃ নরসিংদীর পলাশে শেরখান মিয়া (২৩) নামে এক চিন্হিত মাদক কারবারির মৃত্যু হয়েছে। মৃত শেরখান পলাশ উপজেলার পাঁচভাগ গ্রামের খোরশেদ আলমের ছেলে। গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে গত রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পলাশ উপজেলার বরাব বাজার থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। শেরখান চি‎হ্নিত মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে ৩টি ডাকাতিসহ ৪টি মামলা রয়েছে দাবী করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: নাসির উদ্দিন জানিয়েছেন, গ্রেফতারের পর মোটরসাইকেল থেকে লাফিয়ে পালানোর চেষ্টার সময় পড়ে গিয়ে আহত হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত শেরখানের বড় ভাই ফারুক মিয়া অভিযোগ করে বলেন, রোববার সন্ধ্যায় পলাশ থানার উপ পরিদর্শক ইফতেখার, সহকারী উপ পরিদর্শক মঞ্জুর, রুবেল, কনস্টেবল দেলোয়ার, মানিকসহ ৬ জনের একদল পুলিশ বরাব বাজার থেকে শেরখানকে আটক করে। এসময় পুলিশ তাকে মোটরসাইকেলযোগে থানায় নিয়ে যাওয়ার সময় সে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। এই ঘটনায় শেরখানসহ কতিপয় পুলিশ সদস্য আহত হয়।এসময় আসামীকে মারপিঠ করা হয়।


পুলিশ জানায় এই ঘটনার পর থানায় শেরখানকে রাখা হলে সে জ্ঞান হারায়। এসময় পুলিশ পরিবারের লোকজনসহ সকালে শেরখানকে অচেতন অবস্থায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক তাকে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন। নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে সাথে সাথে শেরখানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে শেরখান মারা যায়। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: নাসির উদ্দিন বলেন, চি‎হ্নিত মাদক ব্যবসায়ী ও ২০১৩ সালের তিনটি ডাকাতিসহ চার মামলার আসামী শেরখানকে গ্রেফতার করে মোটরবাইকে করে থানায় নিয়ে আসার পথে সে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করে। এসময় দুই পুলিশ ও গ্রেফতারকৃত আসামী শেরখান আহত হয়। আহতাবস্থায় সাথে সাথে তাকে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় নিয়ে আসা হয়। পরে আবারও সে অসুস্থ হয়ে পড়লে তাকে পলাশ হাসপাতাল ও পরে নরসিংদী হাসপাতাল থেকে সিটি স্ক্যান করার পরামর্শ দিয়ে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাকে কোনপ্রকার মারধর করা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন