News71.com
 Bangladesh
 26 Sep 19, 12:55 PM
 65           
 0
 26 Sep 19, 12:55 PM

কালো টাকার মজুদ কমাতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব॥  

কালো টাকার মজুদ কমাতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব॥   

নিউজ ডেস্কঃ রাজস্ব, আয়কর না দিয়ে অনেকেই বাসাবাড়ি, অফিসে কোটি কোটি নগদ টাকা জমা রাখছে। বাসাবাড়ি, অফিসে এ রকম বিপুল পরিমাণ নগদ অর্থ রাখায় বিভিন্ন পর্যায়ে বিস্ময় সৃষ্টি হয়েছে। জমা রাখা এই বিপুল পরিমাণ অর্থের পুরোটাই অপ্রদর্শিত আয়। এসব অর্থের বেশির ভাগ ৫০০ ও ১০০০ টাকার নোট করে রাখা হয়েছে। ভারতে বিপুল পরিমাণ অর্থ এভাবে ঘরে রাখায় ২০১৬ সালে নরেন্দ্র মোদি সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে। বিশ্লেষকদের কোনো এক মহল থেকে এ প্রস্তাব উঠেছে বাংলাদেশে বর্তমানে প্রচলিত ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে নতুন টাকা ছাপানো উচিত। এতে সরকারের আয় যেমন বাড়বে তেমনি দেশে বিনিয়োগও বাড়বে।

সম্প্রতি দেশে ক্যাসিনো, জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট অনেকের বাসা, অফিসে প্রশাসন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে। এতে আটক করা হয়েছে একাধিক ব্যক্তিকে। উদ্ধার হওয়া কোটি কোটি টাকা আয়ের কোনো উৎস বলতে পারছে না আটককৃত ব্যক্তিরা। সাবেক চেয়ারম্যানে ড. আব্দুল মজিদ বলেন, ‘অবৈধভাবে উপার্জন করেছে যারা, তাদের সব টাকা ৫০০ ও ১০০০ টাকার নোট। এসব অর্থ বিনিয়োগে আনতে বড় নোট বাতিল করা হবে এতে আমাদের অর্থনীতি আরো বেশি গতিশীল। এ বিষয়ে জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. মির্জ্জা এ বি আজিজুল ইসলাম বলেন, সাধারণ মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় এমন পদ্ধতি মেনে বড় নোট বাতিল করা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন