News71.com
 Bangladesh
 26 Sep 19, 11:27 AM
 63           
 0
 26 Sep 19, 11:27 AM

বিনামূল্যে গাড়িতে রিফ্লেক্টিং স্টিকার বিতরণ করল পুলিশ॥

বিনামূল্যে গাড়িতে রিফ্লেক্টিং স্টিকার বিতরণ করল পুলিশ॥

নিউজ ডেস্কঃ মহাসড়কে দুর্ঘটনা এড়াতে কাঁচপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে বিনামূল্যে গাড়ির পেছনে ত্রিমাত্রিক রিফ্লেক্টিং স্টিকার লাগানো হচ্ছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার (এসপি) আলী হায়দার খান। আলী হায়দার খান এ সময় বলেন, সাধারণত রাতের বেলা যেসব যানবাহন মহাসড়কে চলাচল করে সেগুলোর পেছনে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে ত্রিমাত্রিক রিফ্লেক্টিং স্টিকার লাগানো হচ্ছে। এতে করে অনাকাঙ্খিত দুর্ঘটনা কমে আসবে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার, হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মাহবুবসহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন