News71.com
 Bangladesh
 26 Sep 19, 11:25 AM
 46           
 0
 26 Sep 19, 11:25 AM

আগ্রাবাদ থেকে ৯ কিশোর আটক॥

আগ্রাবাদ থেকে ৯ কিশোর আটক॥

নিউজ ডেস্কঃ নগরের আগ্রাবাদ এলাকা থেকে ৯ কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে আগ্রাবাদ সিজিএস কলোনি গার্লস স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক ৯ কিশোর হলো- অর্ক (১৭), জীবন (১৭), আবির (১৮), রবিউল (১৮), মোরশেদ (১৮), রুবেল (১৮), শুভ (১৯), সাইদুল (২০) এবং সুমন (২০)। ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, গার্লস স্কুলের আশপাশের কিছু লোক ৯৯৯ এ কল দিয়ে ওই কিশোরদের বিরুদ্ধে মাদক সেবনসহ নানা অভিযোগ করে। পরে আমরা গিয়ে তাদের আটক করি। অভিযোগ যাচাইয়ে আটক কিশোরদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন