
নিউজ ডেস্কঃ তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, দেশের হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবার মান নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সেবার মান নিয়ন্ত্রণে ফার্মাসিস্টদের গুরুত্ব অপরিসীম। তাই সরকারি হাসপাতালগুলোতে প্রথম শ্রেণির ফার্মাসিস্টদের শূন্য পদগুলো পূরণে দ্রুত নিয়োগ করা হবে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ আশ্বাস দেন। 'সেফ এন্ড ইফেক্টেভি মেডিসিন ফর অল' শীর্ষক এ সভার আয়োজন করে বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম।