News71.com
 Bangladesh
 25 Sep 19, 10:36 PM
 113           
 0
 25 Sep 19, 10:36 PM

গ্রামীণফোনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হচ্ছে : অর্থমন্ত্রী

গ্রামীণফোনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হচ্ছে : অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের কাছে সরকারের জাতীয় রাজস্ব বোর্ড ও বিটিআরসির প্রায় এক হাজার ২০০ কোটি টাকা পাওনা ছিল। বিষয়টি কোনোভাবেই নিজেদের মধ্যে সমাধান না হলে গত মাসে এ নিয়ে উচ্চ আদালতে মামলা করে গ্রামীণফোন কর্তৃপক্ষ। এরপরই বিষয়টি মিমাংসার জন্য উদ্যোগ নেয় সরকার। গ্রামীণফোনের সঙ্গে সরকারের ভুল বোঝাবুঝি নিরসন হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, গ্রামীণফোনের সঙ্গে দীর্ঘদিনের যে ভুল বোঝাবুঝি ছিল সেটা নিরসনের চেষ্টা চলছে। এ বিষয়ে শিগগিরই ভালো একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। বুধবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন