News71.com
 Bangladesh
 25 Sep 19, 10:36 PM
 115           
 0
 25 Sep 19, 10:36 PM

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রফতানির নতুন রেকর্ড॥

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রফতানির নতুন রেকর্ড॥

নিউজ ডেস্কঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ মালয়েশিয়া। দেশটিতে বাংলাদেশি পণ্য রফতানির ক্ষেত্রে এক আকর্ষণীয় গন্তব্য। মালয়েশিয়ার বাজারে ২০১৮-১৯ অর্থবছরে পণ্য রফতানিতে নতুন রেকর্ড সৃষ্টি করেছে বাংলাদেশ। গত ২০১৭-১৮ অর্থবছরে মালয়েশিয়াতে বাংলাদেশের মোট রফতানি ছিল ২৩২.৪২ মিলিয়ন মার্কিন ডলার। সেখানে ২০১৮-১৯ অর্থবছরে রফতানি প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৭৭.২৩ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। সম্প্রতি বছরগুলোতে দু’দেশের বাণিজ্য ক্রমবর্ধমানভাবে প্রসারিত হওয়ায় দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে ভারতের পরে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে উঠছে বাংলাদেশ।

পরিসংখ্যানে দেখা যায়, গত কয়েক বছরে মালয়েশিয়ায় বাংলাদেশের রফতানি হয়েছে ২০১৭-১৮ অর্থবছরে ২৩২.৪২ মিলিয়ন মার্কিন ডলার, ২০১৬-১৭ অর্থবছরে ২১১.৫২, ২০১৫-১৬ অর্থবছরে ১৯১.০৫, ২০১৪-১৫ অর্থবছরে ১৪০.০৯, ২০১৩-১৪ অর্থবছরে ১৩৫.৬৪, ২০১২-১৩ অর্থবছরে ১০০.১১ মিলিয়ন মার্কিন ডলার রফতারি হয়েছে।অনুসন্ধানে জানা যায়, মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের পোশাক শিল্প, হিমায়িত মাছ, কাঁকড়া, পাট ও পাটজাত পণ্য, মসলা, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, আলু, সিরামিক টেবিলওয়্যার ও হালাল খাদ্যপণ্য রফতানি হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি রফতানি হচ্ছে তৈরি পোশাক ও কৃষিজাত পণ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন