News71.com
 Bangladesh
 25 Sep 19, 10:13 PM
 100           
 0
 25 Sep 19, 10:13 PM

পুজোর সময়ে ভারতে ৫০০ মে. টন ইলিশ রপ্তানির অনুমোদন দিল বাংলাদেশ॥

পুজোর সময়ে ভারতে ৫০০ মে. টন ইলিশ রপ্তানির অনুমোদন দিল বাংলাদেশ॥

নিউজ ডেস্কঃ দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে ভারতে পাঁচশ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২৫ সেপ্টেম্বর) ইলিশ পাঠানোর এ অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে। বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের কলকাতায় ইলিশ নিয়ে যাবেন, পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারেই এই ইলিশ বিক্রি হবে। এটা শুধুমাত্র একবারের জন্যই। মন্ত্রণালয় সূত্র জানায়, এসব ইলিশ ভারতের সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো হস্তান্তর নয়। মূলত ভারতের একটি ব্যবসায়ী গ্রুপ বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে এসব ইলিশ নিয়ে যাবে। শুধুমাত্র পূজা উপলক্ষে এই অনুমতি দিয়েছে সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন