News71.com
 Bangladesh
 25 Sep 19, 10:09 PM
 79           
 0
 25 Sep 19, 10:09 PM

চুনোপুঁটি ধরে আইওয়াশ করা হচ্ছে॥ বিএনপিনেতা সাখাওয়াত হোসেন

চুনোপুঁটি ধরে আইওয়াশ করা হচ্ছে॥ বিএনপিনেতা সাখাওয়াত হোসেন

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী, এমপি, নেতাদের গ্রেফতার করলে হাজার হাজার কোটি টাকা বেরিয়ে আসবে। তা না করে, ছোট ছোট চুনোপুঁটিদের গ্রেফতার করে মানুষের আইওয়াশ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে শ্রমিকদলের কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। অ্যাডভোকেট সাখাওয়াত বলেন, আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী এমপি ও নেতাদের যদি গ্রেফতার করা হয়, তাদের বাড়ি ও অ্যাকাউন্ট যদি চেক করা হয়, তাহলে হাজার হাজার কোটি টাকা বের হয়ে আসবে। ছোট ছোট চুনোপুঁটিদের গ্রেফতার করে মানুষের আইওয়াশ করা হচ্ছে।

সরকারের তীব্র সমালোচনা করে বিএনপি নেতা বলেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘরে বস্তায় বস্তায় টাকা পাওয়া যায়, রাস্তায় ট্রাকভর্তি টাকা পাওয়া যায়, ঘরে ভরি ভরি স্বর্ণ পাওয়া যায়। দেশকে আজকে জুয়ার, মাদকের রাজত্ব বানিয়েছে লুটেরারা। দেশের ব্যাংকগুলো লুট করা হয়েছে, ব্যবসায়ীদের হাতে ব্যবসা নাই। আজ যেদিকেই দেশের মানুষ তাকায় সেদিকেই শুধু মাদক, ক্যাসিনো, সন্ত্রাস আর অস্ত্র। খালেদা জিয়াকে বন্দিসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বলেন, খালেদা জিয়া আইনগত অধিকার থেকে বঞ্চিত। আদালতকে কব্জায় নিয়ে সরকার তাকে অন্যায়ভাবে আটকে রেখেছে। আমরা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন