News71.com
 Bangladesh
 25 Sep 19, 07:11 PM
 90           
 0
 25 Sep 19, 07:11 PM

আগামীকাল ২৬ সেপ্টেম্বর থেকে এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ শুরু॥

আগামীকাল ২৬ সেপ্টেম্বর থেকে এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ শুরু॥

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিন দিনব্যাপী অষ্টম ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শুরু হচ্ছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ফেয়ার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। মেলা চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। গত ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় ঢাকার রেডিসন ব্লু হোটেলে এ মেলার প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. আবদুস সামাদ এবং অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমসটেক সচিবালয়ের প্রতিনিধি, পর্যটন সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন আটাব, টোয়াব ও ট্রিয়াবের সভাপতিরা। আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মাহাবুব আলী মেলা উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহিবুল হক ও বিমসটেক সচিবালয়ের মহাসচিব এম শহিদুল ইসলাম। মেলার আয়োজক কমিটির সভাপতি মহিউদ্দিন হেলাল সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, মেলায় ১৩০ স্টলে অংশ নেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন