News71.com
 Bangladesh
 25 Sep 19, 07:09 PM
 76           
 0
 25 Sep 19, 07:09 PM

দুর্গাপূজায় এবার ৫ দিন সরকারি ছুটি থাকবে প্রাথমিক বিদ্যালয়ে॥

দুর্গাপূজায় এবার ৫ দিন সরকারি ছুটি থাকবে প্রাথমিক বিদ্যালয়ে॥

নিউজ ডেস্কঃ আজ বুধবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন সাংবাদিকদের জানান, এবার দুর্গাপূজায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৩ দিন থেকে বাড়িয়ে ৫ দিন করা হয়েছে। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৫-৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। তিনি বলেন, পূজার ছুটি দুইদিন বাড়িয়ে পাঁচ দিন অনুমোদন করা হয়েছে। এতে করে ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন প্রাথমিকের শিক্ষক-শিক্ষার্থীরা। জানা গেছে, এ বছর মধ্যমিক স্তরে পূজার ছুটি ৪ অক্টোবর (শুক্রবার) থেকে ১৩ অক্টোবর (রবিবার) পর্যন্ত আট দিন। আর প্রাথমিকে ছুটি ৭ অক্টোবর (সোমবার) থেকে ৯ অক্টোবর (বুধবার) পর্যন্ত মাত্র তিন দিন। সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ দিন আর প্রাথমিকে মোট ছুটি ৭৫ দিন হওয়া নিয়েও ক্ষোভ ছিল প্রাথমিকের শিক্ষকদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন