News71.com
 Bangladesh
 25 Sep 19, 07:06 PM
 80           
 0
 25 Sep 19, 07:06 PM

মশার ওষুধ কেনায় পদে পদে দুর্নীতি হয়েছে: টিআইবি

মশার ওষুধ কেনায় পদে পদে দুর্নীতি হয়েছে: টিআইবি

নিউজ ডেস্কঃ বুধবার দুপুরে ‘ঢাকা শহরের এডিস মশা নিয়ন্ত্রণে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকার দুই সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) মশার ওষুধ ক্রয়ে পদে পদে অনিয়ম ও দুর্নীতি করেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। প্রতিষ্ঠানটি জানিয়েছে,বিগত কয়েক বছর ধরে দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা গেলেও এ রোগের নিয়ন্ত্রণ ও প্রতিরোধকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। অকার্যাকর ওষুধ ক্রয় ও সঠিক কর্মপরিকল্পনা না থাকার পাশাপাশি কীটনাশক ক্রয়ে যথাযথভাবে সরকারি ক্রয়নীতি অনুসরণ না করায় এ রোগ মহামারী ধারন করেছে। নগরীর ধানমন্ডির মাইডাস সেন্টারে অবস্থিত টিআইবির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। টিআইবির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (গবেষণা ও পলেসি) মো. জুলকারনাইন ও মো. মোস্তফা কামাল গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন