News71.com
 Bangladesh
 25 Sep 19, 06:51 PM
 73           
 0
 25 Sep 19, 06:51 PM

পাংশায় বজ্রপাতে যুবকের মৃত্যু ।।

পাংশায় বজ্রপাতে যুবকের মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ রাজবাড়ীর পাংশায় কৃষিকাজ করার সময় বজ্রপাতে ঝন্টু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঝন্টু চরপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। তিনি তার বাবার সঙ্গে কৃষি কাজ করেতেন। হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জানান, দুপুরে বৃষ্টির মধ্যে ঝন্টু মাঠে কাজ করছিলেন। তখন বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন