
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ইলেকশন কমিশন (ইসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নুরুজ্জামান তালুকদারের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা। এ সময় অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ হাসানুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি মো. রাশেদুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মো. ফজলুল রহমান, মো. এনামুল হক, মোহাম্মদ মতিয়ুর রহমান, কোষাধ্যক্ষ মো. রশিদ মিয়া, দফতর সম্পাদক সাব্বির আহমদ, সহ-দফতর সম্পাদক মো. মোশাররফ হোসেন, সম্পাদক মোহাম্মদ আশফাকুর রহমান, সদস্য সালাউদ্দিন আহমদ, মোহাম্মদ জসিম উদ্দিনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে নবনির্বাচিত সদস্যরা আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও ইসির সিনিয়র সচিব মো. আলমগীরকে ফুলের শুভেচ্ছা জানান।