News71.com
 Bangladesh
 24 Sep 19, 10:37 PM
 71           
 0
 24 Sep 19, 10:37 PM

ইউজিসিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন॥  

ইউজিসিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন॥   

নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে এর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ইউজিসি চেয়ারম্যানসহ কমিশনের সদস্যরা ম্যুরালে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। এসময় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জাতির পিতার ম্যুরালের নির্মাণকাজ শুরু হয়েছিল গত এপ্রিলে। ১৩ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের ম্যুরালটি টাইলস দিয়ে তৈরি করা হয়েছে। ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, অধ্যাপক ড. এম. শাহ নওয়াজ আলি, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, সচিব ড. মো. খালেদ, কমিশনের বিভাগীয় প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন