News71.com
 Bangladesh
 24 Sep 19, 07:17 PM
 96           
 0
 24 Sep 19, 07:17 PM

শ্রমিককল্যাণ তহবিলে দুই কোম্পানির ১১ কোটি ৬১ লাখ টাকার অনুদান॥  

শ্রমিককল্যাণ তহবিলে দুই কোম্পানির ১১ কোটি ৬১ লাখ টাকার অনুদান॥   

নিউজ ডেস্কঃ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বাংলাদেশ (বিএটিবি) এবং মোবাইল টাওয়ার স্থাপনা কোম্পানি ইডটকো বাংলাদেশ লি. বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১১ কোটি ৬১ লাখ ২৫ হাজার টাকার অনুদান দিয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বাংলাদেশ-এর মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসিম এবং ইডটকো বাংলাদেশ কোম্পানি লি.-এর ব্যবস্থাপনা পরিচালক রাহুল চৌধুরী নিজ নিজ কোম্পানির পক্ষে মোট ১১ কোটি ৬১ লাখ ২৫ হাজার ৫শ’ ২৫ টাকার চেক হস্তান্তর করেন। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ গত এক বছরের লভাংশের নির্দিষ্ট একটি অংশ ১০ কোটি ১৬ লাখ ৫৪ হাজার ৩৩৭ টাকা এবং ইডটকো বাংলাদেশ কোম্পানি লি. ১ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ১৮৮ টাকার চেক দিয়েছে।


বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ১৪৩টি কোম্পানি নিয়মিত এ তহবিলে অর্থ দিয়ে আসছে। তহবিলে এখন পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৩শ’ ৮২ কোটি টাকা। অন্যদিকে এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের ৯ হাজার শ্রমিককে প্রায় ৩০ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন