News71.com
 Bangladesh
 24 Sep 19, 07:12 PM
 72           
 0
 24 Sep 19, 07:12 PM

খারাপ খবরের শিরোনাম হওয়া যাবে না ।। ছাত্রলীগকে কাদের

খারাপ খবরের শিরোনাম হওয়া যাবে না ।। ছাত্রলীগকে কাদের

নিউজ ডেস্কঃ ছাত্রলীগকে কোনো মতেই খারাপ খবরের শিরোনাম হওয়া যাবে না বলে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে ঢাবির বাংলা বিভাগের ৭৩ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও প্রধানমন্ত্রীর লেখা বই উপহারকে কেন্দ্র করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ছাত্রলীগের সদ্য ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, রাজনীতিকে বঙ্গবন্ধুর আদর্শের ধারায় ফিরিয়ে আনতে হবে। ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। ছাত্রলীগকে খারাপ খবরের শিরোনাম হওয়া যাবে না, ভালো খবরের শিরোনাম হতে হবে। রাজনীতি থেকে সৌজন্যবোধ উঠে গেছে। এখন কেবলমাত্র পোস্টার, বিলবোর্ড ও ফেস্টুনে সৌজন্যবোধ টিকে আছে মন্তব্য করে ছাত্রলীগকে রাজনীতির হারানো মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে বলে নির্দেশনা দেন সড়ক পরিবহন মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন