News71.com
 Bangladesh
 24 Sep 19, 12:55 PM
 208           
 0
 24 Sep 19, 12:55 PM

এক্সক্লুসিভ জোনে থাকবে ক্যাসিনোর ব্যাবস্থা॥ পর্যটন সচিব

এক্সক্লুসিভ জোনে থাকবে ক্যাসিনোর ব্যাবস্থা॥ পর্যটন সচিব

নিউজ ডেস্কঃ বিদেশি পর্যটকদের জন্য এক্সক্লুসিভ জোনে ক্যাসিনোর ব্যাবস্থা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব মো. মহিবুল হক। তিনি বলেছেন, ‘বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও কক্সবাজারে এক্সক্লুসিভ টুরিস্ট জোন হবে। সেখানে ক্যাসিনোর ব্যাবস্থা থাকবে। অন্যান্য দেশে পাসপোর্ট দিয়ে ক্যাসিনোতে যেতে হয়। আমাদের দেশেও ক্যাসিনোতে পাসপোর্ট দিয়ে ঢুকতে হবে। বিদেশিদের জন্যই এটা হবে। তবে ঢাকায় অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে চলমান অভিযানের সঙ্গে আমরা একমত।’ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন