
নিউজ ডেস্কঃ কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শনে যাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে হেলিকপ্টারে করে তিনি সেন্টমার্টিনে যাবেন। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। তিনি জানান, সীমান্ত নিরাপত্তা, বিজিবি’র বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখতে আজ মঙ্গলবার সকালে সেন্টমার্টিনে আসবেন মহাপরিচালক। এসময় দ্বীপের বিজিবির চৌকিও পরিদর্শন করবেন তিনি।
বিজিব সূত্রে জানা গেছে, ২২ বছর বন্ধের পর চলতি বছরে ৭ এপ্রিল কোস্ট গার্ডের পাশাপাশি বিজিবিও দ্বীপটিতে নিয়মিত টহল শুরু করে। মূলত সীমান্তের সুরক্ষা ও চোরচালান রোধে সরকার নতুন করে দ্বীপে বিজিবির একটি চৌকি স্থাপনা করেছে। সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, দ্বীপে বিজিবি মহাপরিচালক আসার খবর শুনেছি। দ্বীপে বিজিবি মোতায়েনের ফলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। এতে স্থানীয় অধিবাসী ও পর্যটকরা নিরাপত্তা বিষয়ে আর চিন্তা নেই।