News71.com
 Bangladesh
 24 Sep 19, 12:50 PM
 123           
 0
 24 Sep 19, 12:50 PM

টাঙ্গাইলে সই জালিয়াতি করে ব্যাংক থেকে কোটি টাকা আত্মসাৎ॥  

টাঙ্গাইলে সই জালিয়াতি করে ব্যাংক থেকে কোটি টাকা আত্মসাৎ॥   

নিউজ ডেস্কঃ ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের টাঙ্গাইলের কালিহাতীর রামপুর শাখার মার্কেটিং অফিসার মনিরুল ইসলামের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে গ্রাহক ও এলাকাবাসী ব্যাংকটি ঘেরা ও বিক্ষোভ করে। পরে ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে। গ্রাহকরা জানান, স্থানীয় কাতার প্রবাসী সাদ্দাম হোসেনের পরিবার এনসিসি ব্যাংকে ৩৫ লাখ টাকা এফডিআর হিসাবে জমা রাখেন। রবিবার (২২ সেপ্টেম্বর) তিনি ওই এফডিআর বিষয়ে জানতে এসে দেখেন তার অ্যাকাউন্টে কোনও টাকা নেই এবং এফডিআরও জাল। ওই ব্যাংকের মার্কেটিং কর্মকর্তা মনিরুল ইসলাম সই জালিয়াতি করে পুরো টাকাই তুলে নিয়েছেন। পরে অন্যান্য গ্রাহকরা ব্যাংক হিসাব নিতে আসেন। এদের মধ্যে আরও ৮ জনের ৬২ লাখ টাকা জালিয়াতির প্রমাণ পাওয়া যায়। এছাড়াও অন্যান্য গ্রাহকের কাছ থেকে বিভিন্নভাবে আরও প্রায় ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগও পাওয়া গেছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাংকের গ্রাহকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।পরে তারা ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ করে এবং ব্যাংক স্টাফদের অবরুদ্ধ করে রাখে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন