News71.com
 Bangladesh
 24 Sep 19, 12:45 PM
 130           
 0
 24 Sep 19, 12:45 PM

গেন্ডারিয়া আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বাসায় র‍্যাবের অভিযান॥

গেন্ডারিয়া আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বাসায় র‍্যাবের অভিযান॥

নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার হোল্ডার এনামুল হক ও রূপন ভূঁইয়ার বাসায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩। এ সময় এ দুই নেতার বাড়ি থেকে কোটি টাকা ও ৭২০ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে। জানা গেছে, এনামুল হক গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও রূপন ভূঁইয়া সাধারণ সম্পাদক। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর মুরগিটোলায় এ দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালানো হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হবে। কিন্তু এখনও পর্যন্ত তাদের পাওয়া যায়নি। তাদের আটক করতে অভিযান চলছে। তবে তাদের বাড়িতে অভিযান চালিয়ে নগদ কোটি টাকা ও ৭২০ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন