News71.com
 Bangladesh
 24 Sep 19, 12:43 PM
 152           
 0
 24 Sep 19, 12:43 PM

গনপরিবহনে গতি আনতে বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে নতুন ৬১ বাস॥

গনপরিবহনে গতি আনতে বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে নতুন ৬১ বাস॥

নিউজ ডেস্কঃ রাজধানীর গণ-পরিবহনের চাহিদা মেটাতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) কর্তৃপক্ষ ভারত থেকে ৬০০টি নতুন বাস ও ৫০০টি ট্রাক আমদানি করেছে। এর থেকে ৬১টি বাস শিগগিরই বহরে যুক্ত হবে বলে বিআরটিসি সূত্রে জানা গেছে। কয়েক ধাপে ভারত থেকে আমদানি করা এসব বাস এবং ট্রাক বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। ভারতের অশোক লিল্যান্ড কোম্পানির কাছ থেকে এসব বাস ক্রয় করা হয়েছে। আমদানি করা বাসের মধ্যে রয়েছে এসি, ননএসি ও ডাবল ডেকার বাস।বিআরটিসি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে আমদানি করা ৫৩৯টি বাসের মধ্যে ২৬৩টি বিআরটিসির স্টকে আছে এবং বাকি ২৭৬টি বাস বিভিন্ন রুটে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ৫০০টি ট্রাকের মধ্যে ৪টি ট্রাক বিআরটিসি'র স্টকে আছে। বাকি ৪৯৬টি ট্রাক বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে বিভিন্ন রুটে বিআরটিসির মোট বাসের সংখ্যা এক হাজার ৬০৪টি। এর ভেতরে সংস্কারের উপযোগী নষ্ট বাস আছে ২৪২টি এবং ভারী মেরামত অর্থাৎ একেবারেই সংস্কারের অনুপযোগী হয়ে আছে ২৫৪টি বাস। এদিকে, বিভিন্ন রুটে বিআরটিসির ২১টি মহিলা বাসও চলাচল করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন